1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সাইবার হামলার কবলে আর্জেন্টিনা, আঙুল মিশরের দিকে কেন্দুয়ায় থানা মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে নারীকে অশালীন ভিডিও-আপত্তিকর বার্তা পাঠানো; পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ পরিদর্শন

কেন্দুয়ায় থানা মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়া থানা মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

​ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের সমাজের শান্তি ও সম্প্রীতির প্রতীক। থানা মসজিদের এই আধুনিক পুনঃনির্মাণ কাজ সম্পন্ন হলে স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ের সুব্যবস্থা নিশ্চিত হবে।” তিনি মসজিদের উন্নয়ন কাজ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।

​এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

​ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নবনির্মিতব্য মসজিদের উন্নয়ন কাজের সার্বিক সফলতা, দ্রুত বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com