1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃআফজাল হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পত্নীতলা থানা পুলিশ ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিলন রায় (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় পত্নীতলা থানাধীন আগ্রাদ্বিগুন থেকে সাপাহারগামী পাকা রাস্তার ভেড়িয়াপাড়া গ্রামস্থ আজিবর রহমানের পান ও বিড়ির দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিলন রায় পত্নীতলা থানার দিবর ধোয়াপাড়া গ্রামের মৃত রামকমল রায়ের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মিলন রায়কে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com