1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

সাবেক এমপি আহসান উল্লাহ হত্যা মামলার শুনানি চলছে

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ হত্যা মামলায় আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে।

রোববার (২ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

এর আগে, ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। ৭ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে খালাস দেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে সন্ত্রাসীরা আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com