1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

‘ফ্যামিলি কার্ড’ নিম্নমধ্যবিত্তদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াবে: ডা. জাহিদ

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ফেইম আয়োজিত নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক সেমিনারে যোগ দিয়ে বললেন, পরিবারের নারী প্রধানদের লক্ষ্য করে চালু করা ‘ফ্যামিলি কার্ড’ হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও বাস্তবে এর যথাযথ প্রয়োগ হয়নি। তবে গত পাঁচ দশকে শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।’

তিনি আরও বলেন, ‘সমাজে নারীর অবদান বাড়লেও সেই অনুযায়ী স্বীকৃতি এখনও মিলছে না। নারীর ক্ষমতায়নে নেয়া উদ্যোগগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন সম্ভব।’

চিকিৎসা শিক্ষায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলেও জানান সমাজকল্যাণ মন্ত্রী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com