1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

এই দলের সবচেয়ে বড় সম্পদ মিরাজ – মাশরাফী

ষ্টাফ রির্পোটারঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে

গত বিশ্বকাপে মাশরাফী বিন মোর্ত্তজা ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। সময় ফুরিয়ে গেছে। এবারের বিশ্বকাপে সাকিব আল হাসানের কাঁধে উঠেছে টাইগারদের নেতৃত্বভার। গত বিশ্বকাপে সাকিব ছিলেন দলের প্রধান অস্ত্র। এবারও হয়ত তেমন কিছুই হবে।

তবে সাকিবের আগে মেহেদী হাসান মিরাজ জানান দিলেন, এই দলটার প্রধান অস্ত্র হওয়ার যোগ্য দাবিদার। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জিতিয়েছেন দলকে।

সাকিবের সঙ্গে জুটি বেঁধে উইকেট নিয়েছেন সমান ৩টি। ৯ ওভারে ৩ মেডেন আর ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। তার এমন পারফরম্যান্স মুগ্ধ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে।

ম্যাচ শেষে মিরাজকে নিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মিরাজ বর্তমানে এই দলের সবচেয়ে বড় সম্পদ। দল তাকে যেভাবে চাচ্ছে, সেইভাবেই সে নিজের সেরাটা ঢেলে দিচ্ছে। আবারও বলছি, বাংলাদেশের ফাস্ট বোলিং গ্রুপ এবার আমাদের স্বপ্নের ঘোড়া, তাদের উপর নির্ভর করছে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ।’

আফগানিস্তানের বিপক্ষে জয়কে ‘দারুণ শুরু’ উল্লেখ করেন লেখেন, ‘জয়ের কোনো বিকল্প ছিল না।আফগানরা শুরুটা করেছিল দুর্দান্ত। কিন্তু সাকিব বারবারই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে। মাঝখানে মিরাজের আঁটসাঁট বোলিংয়ে সাথে পেস বোলারদের কম্বিনেশনে একের পর এক উইকেট নিয়ে বাংলাদেশ খেলা নিজেদের হাতেই রেখেছে।সাকিবের বোলিং রোটেশন থেকে শুরু করে ফিল্ড প্লেসিং, এসবের সঙ্গে নিজের বোলিং প্রমাণ করে সে কতটা প্রো-অ্যাক্টিভ। মাঠের ভেতরে চাপের সময়টাতেই নিজের সেরাটা সবসময় বের করে আনে ও।’

দল দারুণ জয় পেলেও দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম ছিলেন নিষ্প্রভ। তামিম ৫ রান করে ফিরেন রান আউট হয়ে। লিটন বোল্ড হন ১৩ রান করে। মাশরাফী বলেন, এখনই তাদের নিয়ে কথা বলার সময় আসেনি।

‘ব্যাটিংয়ে ওপেনাররা রান করেনি ঠিক, তবে অ্যাপ্রোচ খারাপ ছিল না। এখনই তাদের নিয়ে খুব বেশি আলোচনা করাও ঠিক হবে না। সময় মতো যেদিন দরকার, ঠিক সেদিন জ্বলে উঠলেই চলবে। শান্ত যে এখন অনেক পরিণত ও দারুণ ফর্মে আছে, তার প্রমাণ আজকের ব্যাটিং। সময় নিয়ে ব্যাট করে খেলাটা নিজেদের করে নিয়েছে, যেটা আজকের দিনে বেশি প্রয়োজন ছিল।’

দ্বিতীয় ম্যাচে একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। জয়ের জন্য অভিনন্দন আর সামনের ম্যাচের জন্য শুভ কামনা জানিয়ে মাশরাফী লেখেন, ‘অভিনন্দন বাংলাদেশ! দেখা হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com