1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

রাবিতে গ্রীন ভয়েসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীন ভয়েসের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন অ্যাকাডেমিক ভবনে বিকেল সাড়ে ৪টায় এ আয়োজন সম্পন্ন হয়।
গ্রীন ভয়েস রাবি শাখার সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ড. আনিসুজ্জামান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির। এই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ইতিহাস, ঐতিহ্য, প্রয়োজনীয়তা এবং রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। আলোচনা শেষে সকলের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের সহ-সমন্বয়ক আরিফুর রহমান, রাজশাহী জেলার সভাপতি ডা. সালেহীন সাকিব,  কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহিম, রাজশাহী কলেজ শাখা সভাপতি নাহিদসহ রাজশাহী জেলা শাখা, রাজশাহী কলেজ শাখা এবং ইডেন কলেজ শাখার অতিথিগণ। ইফতার মাহফিলে গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাহিন, সামিউল, প্রান্ত চন্দ্র পাল, সিরাজুল ইসলাম, পলাশ, জয়ন্ত, রাজু, শুভ, রিয়া, রিংকি, সামিয়া, জাকারিয়া এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলসহ প্রায় ১৪০ জন সবুজ বন্ধুগণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com