1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এমপি কাজলের সাথে শুভেচ্ছা বিনিময় ভোলার – লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল

টেকনাফে বাড়ির দেওয়াল ধসে ৪ জনের মৃত্যু

গিয়াস উদ্দিন , টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৪২১ বার পড়া হয়েছে

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মরিচ্যা ঘোনা পানির ছড়া এলাকায় বাড়ির মাটির দেওয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে। এদের মধ্যে ৩জন মহিলা ১ জন পুরুষ। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে বলে শুক্রবার সকালে এলাকা বাসী জানিয়েছেন। মৃতরা হলেন, ওই এলাকার মোহাম্মদ ফকির (৩৭) এর স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১) বলে জানা গেছে। স্থানীয়রা জানান, রাতে ঘূর্ণিঝড় ” মিধিলির” প্রভাবে প্রচুর বৃষ্টি হয় ফলে বাড়ি নির্মানের কাচা দেওয়াল ধসে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে তাৎক্ষণিক হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনা স্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধারের সহযোগিতা করেন এবং নগদ অর্থ ও চাল বিতরন করেন। মৃতদের প্রতি শোক জানিয়ে তিনি জানান, আমার এলাকায় এরকম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি, পাশাপাশি আমার পক্ষ থেকে তাদের জন্য দাপন -কাপন সহ সব ধরনের ব্যবস্থার জন্য সহযোগিতা করছি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, আমরা খবর শুনে তাদের দাপন কাপনের জন্য প্রথমিক ভাবে আজকে নগদ ৫ হাজার টাকা দিয়েছি। পরে আরো ২০ হাজার টাকা দেওয়া হবে।বলে মিডিয়া প্রকাশ করেন তিনি

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com