1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সন্তানের পর চলে গেলেন মা

এনামুল হক 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে
নওগাঁ মান্দা উপজেলায় পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটো রিক্সার সংঘর্ষের শিশুদের পর এবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার মা রেশমা খাতুন (৩০)।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এর আগে আজ দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনায় পাঁচ মাস বয়সী শিশু সন্তান ফারাবি হোসেন (৫) ঘটনাস্থলেই নিহত হয়।
জানা যায়, নওগাঁর পত্নীতলা উপজেলার চকগোছাই গ্রামের বাসিন্দা ফিরোজ হোসেন। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে সপরিবারে তারা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান শিশু ফারাবি। পরে আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফিরোজ হোসেন (৩৫), তার স্ত্রী রেশমা খাতুন (৩০) ও মেয়ে ফারিয়াকে (৮) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রেশমা খাতুন মারা যান।
এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে স্বজন হারানোর বেদনায় হাউমাউ করে কেঁদে বলেন, ‘সব শেষ হয়ে গেল।’
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী ঢাকাপ্রকাশকে বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির মায়ের মৃত্যুর বিষয়টি এখনও জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com