1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাসহ কিছু স্বাস্থ্যগত সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্য পঃপঃকর্মকর্তা ডাঃ শোভন দত্ত

সাইফুল মোস্তফা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে
চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাসহ কিছু স্বাস্থ্যগত সতর্কবার্তা দিয়েছেন উক্ত  স্বাস্থ্য পঃপঃকর্মকর্তা ডাঃ শোভন দত্ত;  তিনি উক্ত উপজেলার জনগণের কল্যাণে “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়া” পেইজে স্বাস্থ্যগত সতর্কবার্তাটি প্রচার করেন।  তা নিম্নে হুবহু তুলে ধরা হলো।
“সবাই অবগত আছেন বর্তমান সময়ে সারাদেশে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।  রমজানের শেষে নতুন খাদ্যাভাস ও অতিরিক্ত তাপদাহ এতে নতুন মাত্রা যোগ করবে বলে আশংকা করা হচ্ছে। এমতাবস্থায় উপজেলাবাসীর করণীয়-
১. দিনের অতিরিক্ত তাপমাত্রার সময়ে যেমন- ভর দুপুরে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে।
২. খাবারের বেসিক সতর্কতা মেনে চলা। যেমন-
খাবারের আগে ভালভাবে হাত ধোঁয়া, খাবার প্রস্তুতিতে সঠিক পন্থা মেনে চলা,  নিরাপদ পানি পান করা, ভরপেটে না খাওয়া, খাবার খাওয়ার পর পর  শুয়ে না পড়া, নামাজ খাবারের আগে পড়ে ফেলা।
৩. ভাজাপোড়া,  তৈলাক্ত খাবার, অতিরিক্ত মরিচ ও মসলাযুক্ত খাবার,  বাসি খাবার, রাস্তার ধারের অসাস্থ্যকর খাবার পরিহার করুন।
৪. ঈদের দিনে আতশবাজি,বেপরোয়া বাইকিং, ঝুকিপূর্ণ নৌ ভ্রমণ, খোলা ট্রাকে ভ্রমণ পরিহার করতে হবে। এই বিষয়ে উপজেলা প্রশাসনের কার্যকরী ভূমিকা আবশ্যক।
৫. বাচ্চাদের বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে।  কারণ ঈদের সময়ে বাচ্চাদের বিভিন্ন দুর্ঘটনা বেড়ে যায়। যেমন- পানিতে ডুবে যাওয়া, কোমল পানীয় মনে করে কেরোসিন খেয়ে ফেলা, স্ট্রিট পয়জনিং, বাইরের অসাস্থ্যকর খাবার খেয়ে পেটের অসুখ,  অতিরিক্ত ঠান্ডা পানীয় খেয়ে গলা ব্যাথা ইত্যাদি। তাই আপনার বাচ্চাদের দিকে বাড়তি নজর দিন।
৬. পারস্পরিক সম্পর্কের ব্যাপারে সংযমী হই। নিজেদের মধ্যে হানাহানি থেকে বিরত থাকতে হবে এই খুশির দিনে।
ঈদের এই আমেজে সবাই নিরাপদে থাকবেন এই কামনা থাকবে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।
আমাদের স্বাস্থ্য বিভাগের নিবেদিতপ্রাণ চিকিৎসক,নার্স সহ বিভিন্ন পর্য়ায়ের কর্মচারীবৃন্দ নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে আপনাদের সেবায় সদা প্রস্তুত থাকবে।
****উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকবে আপনাদের সেবায়। অন্তঃবিভাগের সেবা ও নরমাল ডেলিভারি সেবা চলমান থাকবে যথারীতি। Rapid response team সদা প্রস্তুত থাকবে ডায়রিয়া সহ যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য। ***
আপনারা যখন আপনজনের সাথে লম্বা ছুটিতে আনন্দে সময় কাটাবেন, তখন স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ব্যস্ত থাকবেন আপনাদের সেবায় নিজেদের সুখ বিলিয়ে দিতে।
ডা.শোভন দত্ত
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  চকরিয়া।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com