1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

শাকিবের যে প্রিয় খাবার রাঁধেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৪৫৪ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঈদ উপলক্ষে এসেছেন টেলিভিশন অনুষ্ঠানে। ঈদের দিন কীভাবে কাটে, সংসার-সন্তান নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। অপু বিশ্বাসের ঈদ এখন সন্তান জয়কে ঘিরে। পাশাপাশি শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও অপুর আচরণে বোঝা যায়, শাকিব খান ও জয়কে ঘিরেই তাঁর সংসার।

শাকিবের পরিবারের সঙ্গেও অপুর সুসম্পর্ক রয়েছে। এবারের ঈদ কেমন কেটেছে—এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘ঈদে সন্তানের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে। কারণ, ওর আনন্দটাই এখন আনন্দ অনেক বাড়িয়ে দেয়। এখন জয় বাবার সঙ্গে নামাজ শিখেছে। সেই জায়গা থেকে বাবার সঙ্গে ঈদের দিনেও নামাজ পড়ে জয়।

আমার ক্ষেত্রে যা হয়, বিয়ের পর থেকেই শাকিবের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে হয়। সে অনেক পছন্দ করে। সেমাই বানাতে হয়। এটাই হচ্ছে আমার এখনকার ব্যস্ততা। ঈদের সময় প্রচুর সিনেমা মুক্তি পেয়েছে, যেহেতু সিনেমার মানুষ আমি, সিনেমা দেখতে পছন্দ করি। সময় করে করে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখার চেষ্টা করব। সন্তানের বাবার সিনেমা তালিকার প্রথমে রাখব।

“রাজকুমার” সিনেমায় ভিনদেশি নায়িকা অভিনয় করেছেন। তাঁকে স্বাগত জানাব, তিনি হয়তো জানেন না তাঁর সিনেমাটা কত বড় একটি উৎসবে মুক্তি পেয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com