1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

বৃষ্টির নামাজ নিয়ে কোরআন-হাদিসে যা বলা আছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৪৯৪ বার পড়া হয়েছে

মহানবী (সা.) মসজিদে নববীর মিম্বারে দাঁড়ানো অবস্থায় বৃষ্টির জন্য দোয়া করেছেন। আবার ঈদগাহে কিংবা খোলা ময়দানে বিশাল সমাবেশে ইসতিসকার নামাজে ইমামতি করেছেন। বৃষ্টির জন্য দুই হাত তুলে মোনাজাতও করেছেন।

হাদিস শরিফে আছে, প্রিয় নবী (সা.) বৃষ্টির জন্য দোয়া করতে বের হলেন। তিনি কেবলামুখী হয়ে দোয়া করলেন এবং নিজের চাদরখানা উল্টিয়ে দিলেন। তারপর দুই রাকাত নামাজ আদায় করেন। তিনি উভয় রাকাতে কেরাত পাঠ করেন সশব্দে।

অনাবৃষ্টি বা খরাজনিত কারণে বৃষ্টির জন্য আল্লাহতায়ালার দরবারে দোয়া করা সুন্নত। অনাবৃষ্টি আক্রান্ত এলাকার সর্বস্তরের মানুষ ভালো পোশাক পরিধান করে খুবই বিনীতভাবে হেঁটে খোলা ময়দানে সমবেত হয়ে বিনম্রভাবে কাতরস্বরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। তারপর ইমামের পেছনে দুই রাকাত নামাজ আদায় করতে হয়। এ নামাজে আজান-ইকামত নেই। ইমাম কেরাত পাঠ করবেন উচ্চৈঃস্বরে। ইমাম তার গায়ের চাদর উল্টিয়ে নেবেন অর্থাৎ চাদরে ডান পাশ বামে এবং বাম পার্শ্ব ডানে পরিবর্তন করে কিবলামু‍খী অবস্থায় হাত উঠিয়ে দোয়া করবেন। এর আগে খুতবা দেবেন। বহু নজির আছে এ নামাজ শেষ হতে না হতে বৃষ্টি বর্ষণ হতে থাকে। যদি না হয় মোট তিন দিন এই নামাজ আদায় করতে হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com