1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

নেছারাবাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

এসএম. তৌহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

আজ ১ জুন ২০২৫ খ্রিঃ রোজ রবিবার পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

৩০মে ১৯৮১ সালে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে সকাল ১০ ঘটিকায় আলোচনা সভা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন ওয়ার্ড,  ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন এবং প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ ওয়াহিদুজ্জামান লাভলু।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে এই দেশের মানচিত্র পেতাম না, মানুষের অধিকার পেতাম না, স্বাধীনতা পেতাম না। যারা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষনা অস্বীকার করে তাদের দলে কোন মুক্তিযোদ্ধা নাই। তারা সেদিন পালিয়ে গিয়েছিল। তাদের এদেশের মানুষের প্রতি কোন ভালোবাসা নাই।

প্রধান অতিথি বলেন, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষনা দেওয়ার কথা ছিলনা। স্বাধীনতার ঘোষনা দিবেন কোন রাজনৈতিক ব্যক্তি। কিন্তু তারা সেদিন সবাই পালিয়ে গেল, থেকে গেল এদেশের সাধারন মানুষ। সেই সাধারন মানুষের পক্ষে এসে দাড়ালেন মেজর জিয়া। পৃথিবীর কাছে পৌছে দিলেন স্বাধীনতার কথা। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষেরাই যুদ্ধ করলো, শহীদ হলো, জিয়াউর রহমান রনাঙ্গনে যুদ্ধ করে মুক্ত করলেন এই দেশ। তিনি আরো বলেন ৫ই আগস্টের আগে দেখতাম ভারতীয় গায়কেরা এদেশে গান গাইতে আসতো। ৫ই আগস্টের পরে দেখলাম পাকিস্তানি গায়কেরা এদেশে গান গাইতে এসেছে।
আমাদের নেতা জনাব তারেক রহমান তাইতো বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ,  সবার আগে বাংলাদেশ। তিনি তার বক্তব্যে আরো বলেন, জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেখিয়ে দিয়ে গিয়েছে তলা বিহীন ঝুড়ির দেশকে কিভাবে এগিয়ে নিতে হয়। তিনি বর্তমান সরকারকে ইঙ্গিত করে বলেছেন, রায়বার যখন পাত্র সাজে দেশ তখন সংকটে পড়ে। তারেক রহমানের ভাবনা ও পরিকল্পনা নিয়ে নেতা কর্মীদের মাধ্যমে সাধারন মানুষকে কথাগুলো পৌছে দেয়ার  আহ্বান জানান। জিয়াউর রহমানের জন্য দোয়া, খালেদার জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেছারাবাদ পৌর বিএনপির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ।
সঞ্চালনা করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন তালুকদার।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com