1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ফাইনালে অবশ্যই গোল করবেন মেসি: এমবাপ্পে কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নির্ভয়ে শারদীয় দুর্গােৎসব উদযাপন করুন পাহারাদার হিসেবে কাজ করব- মহসিন মিয়া মধু

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩৩ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। আসন্ন এই শারদীয় পূজা সুশৃংখল ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা বাগানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বিকেলে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরীছড়া চা বাগানের রানার উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু।

রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জির সভাপতিত্বে রাজঘাট ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক, আয়োজক ও চা বাগান কর্তৃপক্ষকে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, ফিনলে চা কোম্পানীর ডিনস্টন ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির মজুমদার, রাজঘাট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরনবি, হরিন ছড়া চা বাগানের ব্যবস্থাপক বিকাশ সিনহা, পুটিয়াছড়া চা বাগানের ব্যবস্থাপক ফুয়াদ হাসান, বিদ্যাবিল চা বাগানের ব্যবস্থাপক জারজিস, উদনাছড়া চা বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মো. আব্দুল জব্বার আজাদ প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু শারদীয় দুর্গা পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে সুন্দর এবং সুশৃংখলভাবে উদযাপন করতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান। এ সময় তিনি বলেন, আপনারা নির্ভয়ে পূজা উদযাপন করবেন, আমি পাহারাদার হিসেবে আপনাদের কাজ করে যাবো। যেখানে সমস্যা মনে করবেন আমাকে জানাবেন আমি অথবা আমার লোকজন তাৎক্ষণিক আপনাদের কাছে পৌঁছে যাবো।
উল্লেখ, এ বছর শ্রীমঙ্গল উপজেলায় সার্বজনীন এবং ব্যক্তিগত ১৭৫ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com