1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

সুন্দরবন থেকে ২ টি লাশ উদ্ধার

জিসান কবিরাজ, মোংলা উপজেলা প্রতিনিধি,বাগেরহাট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩৩৮ বার পড়া হয়েছে

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় নদীর চরে পড়ে থাকা দুইটি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিমজোনের একটি টহলদল।

কোস্টগার্ড পশ্চিমজোন সুত্রে জানাযায়, সোমবার(২০ নভেম্বর) সকালে কোস্টগার্ড পশ্চিমজোনের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা নিয়মিত টহল দেওয়ার সময় সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় নদীর কুলে দুইটি মৃতদেহ দেখতে পায়। এ সময় জাহাজে থাকা কোস্টগার্ড সদস্যরা মৃতদেহ দুইটি উদ্ধার করে। পরে মৃতদেহ গুলো বিকালে সুন্দরবন সংলগ্ন মোংলার চাঁদপাই নৌ থানায় হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা।
চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ জানান, কোস্টগার্ড কতৃক ২টি অর্ধগলিত মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করেছেন। নৌ পুলিশ কতৃক মৃতদেহ গুলোর সুরতহাল রির্পোট প্রস্তুত করা হচ্ছে। এর পর উর্দ্ধোতন কতৃপক্ষের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ওই পুলিশ কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া মৃতদেহ ২টি ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ হওয়া কোন জেলের লাশ হবে হয়তো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com