1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে হুমকি-ধমকি দিয়েন না, মোকাবিলার উপায় জানি: ভূমি প্রতিমন্ত্রী ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ জব্দ উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত জুবাইদা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর: নবাবগঞ্জে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরের ইসলামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মন্ডল এর দাফন সম্পন্ন, জানাজা নামাজে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ১ যুবক আহত

মোতাহার হোসেন, মিঠাপুকুর প্রতিনিধি, রংপুর
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪৩৪ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। আহত যুবক বর্তমানে মিঠাপুকুর হাসপাতালে চিকিৎসাধীন। তার নাম রাসেল মিয়া (২২)। সে উপজেলার নুরপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রানীপুকুর ইউনিয়নের নুরপুর গ্রামে ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। সরেজমিনে ও মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আহত রাসেলের মাথার সামনের বাম পাশের অংশে মারাত্বকভাবে আঘাত রয়েছে। তার শরীরের পিঠে, কাধে, হাতে ও কোমরেও আঘাত রয়েছে।

চিকিৎসাধীন যুবকের বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানান, আহত রাসেলের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। তার চিকিৎসা চলমান আছে। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হতে পারে।
স্থানীয় ইউপি সদস্য ফারুক আল মোজাহিদ বলেন, নুরপুর গ্রামকে মাদকমুক্ত রাখতে উদ্যোগ নেয় স্থানীয়রা। সাবেক ওসি মোস্তাফিজার রহমানের উপস্থিতিতে গ্রামে একটি মাদকবিরোধী সভা করা হয়।

সেই সভায় প্রকাশ্যে আর কোনদিন মাদক বিক্রি করবে না বলে কথাও দিয়েছিল মাদক কারবারি জুয়েল বাবু ঝন্টু। কিন্তু সে বিভিন্ন কৌশলে আবার মাদক ব্যবসা শুরু করে। আজ সকালে এক যুবকের কাছে হিরোইন বিক্রির সময়
মাদকবিরোধী কমিটির সদস্য রাসেল বাধা দিলে তার উপর হামলা চালায় মাদক কারবারি জুয়েল বাবু ঝন্টু ও তার দলবল। হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার রাসেল মিয়া বলেন, সকালে গ্রামের মোড়ে আসলে জুয়েল বাবু ঝন্টু একজনকে হিরোইন দিচ্ছে দেখতে পাই। তাৎক্ষনিকভাবে গ্রামের দুজনকে ডাক দেই।

এসময় মাদক ক্রেতা লিটনের কাছে মাদকের বিষয়ে জানতে চাইলে মাদক ব্যবসায়ী জুয়েল বাবু ঝন্টু তার স্ত্রী লিমা বেগম ও তাদের সহযোগী আলতাব, জরিনা ও আজবানু বেগম দৌড়ে এসে মারপিট শুরু করে। আমি কোনকিছু বুঝে উঠার আগেই মাদক ব্যবসায়ী জুয়েল বাবু ঝন্টু তার হাতে থাকা ছোরা দিয়ে আমার মাথায় কোপ মারলে মাটিতে পড়ে যাই। পরে গ্রামবাসীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা লোতফার রহমান ও গোলাম সরওয়ার বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলতে গেলে যদি হামলার শিকার হতে হয় তবে নিরাপত্তা কোথায়। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কি প্রশাসনের কিছুই করার নেই। এর আগে জুয়েল বাবু ঝন্টু ও তার স্ত্রী লিমা বেগম মাদকসহ আটক হয়েছিল জামিনে বেরিয়ে এসে তারা আবারও তাদের মাদক ব্যবসা করছে কিন্তু প্রশাসন কিছুই করতে পারছে না। আমরা গ্রামকে মাদকমুক্ত করতে চাই।

অভিযুক্তরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তাদের বাড়িতে গিয়েও কারও দেখা মেলেনি। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, আহত যুবকের খোজখবর নেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হবে। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com