1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

মনোহরদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মনোহরদী পৌরসভা ১-০ গোলের ব্যবধানে গোতাশিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বুধবার(২৬ জুন)বিকালে মনোহরদী উপজেলা প্রশাসন এর আয়োজনে মনোহরদী সরকারী কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য,এ্যাড.নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন এম.পি।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃনজিব এর সঞ্চালনায় খেলায় আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.মু.ফজলুল হক,সাধারণ সম্পাদক বাবু প্রীয়াশিষ রায়,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,আবুল কাশেম ভূঁইয়া,উপজেলা পরিষদের সদ্য-বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান,এস.এম ইকবাল আহমেদ,পৌর সভার মেয়র আমিনূর রশীদ সুজন,উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন শিল্পী,নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান তৌহিদ সরকার,জেলা পরিষদ সদস্য,এ.কে.এম জহিরুল হক জহির,উপজেলা কৃষকলীগের সভাপতি রমজান আলী,গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত রবিন প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com