1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ইবির দিনাজপুর জেলা কল্যাণ সমিতির চড়ুইভাতি

তানভীর হক শাকিল, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৬৬২ বার পড়া হয়েছে

সোমবার (২৭ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনাজপুর জেলা কল্যাণ সমিতির উদ্দ্যোগে চড়ুইভাতির আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ সংলগ্ন পেয়ারা বাগানে দিনব্যাপী নানা কার্যক্রমের মাধ্যমে শেষ হয় এই চড়ুইভাতির অনুষ্ঠান।

দিনাজপুর জেলা থেকে পড়তে আসা সকল  ছাত্র- ছাত্রী দের মধ্যে সু-সম্পর্ক গড়ে ওঠার লক্ষ্যে  ও মানসিক
অবসাদ দূরীকরণের উদ্দেশ্যে এমন আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঐদিন সকাল ৯ টা থেকে
ফুটবল খেলা, দুপুরে খাওয়া দাওয়া পরবর্তীতে পুরস্কার বিতরণ সহ ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন ছিল।

চড়ুইভাতিতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃফিরোজ আল মামুন, চারুকলা বিভাগের প্রভাষক অনিন্দিতা হাবীব, আব্দুল মালেক,  সাবেক সভাপতি ইমানুল সোহান, সভাপতি নিশাত সরকার বাঁধন, সাধারণ সম্পাদক রতন সাহা সহ সকল কার্যকরী
সদস্য ও সকল নবীন সদস্য।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com