1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী

সম্পর্ক ছিন্ন হওয়ায় প্রেমিকাকে ধর্ষণ, তরুণ গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মোংলা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজকে পৌর শহর থেকে গ্রেফতার করে।মামলার এজাহারে ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, তিনি মোংলা সরকারি কলেজের অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) বিভাগের শেষবর্ষের ছাত্রী। একই কলেজ ও একই বিভাগের সহপাঠী মো. রিয়াজ মালের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে।

সেই সুবাদে তরুণীর বাড়িতে রিয়াজ যাতায়াতসহ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তরুণীকে মোংলা পোর্ট পৌরসভার আরাজি মাকড়ঢোন এলাকায় তার নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় তার ডাক-চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা চলে আসলে রিয়াজ পালিয়ে যায় এবং তরুণীকে হত্যার হুমকি দেয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত রিয়াজ একই কলেজে পড়াশুনার ফলে দীর্ঘদিন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাই বিয়ের প্রলোভন দিয়ে অনেকদিন তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। পরে সম্পর্ক ছিন্ন হওয়ায় বৃহস্পতিবার বিকেলে তাকে ধর্ষণ করে। থানায় মামলা হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ( বাগেরহাট বিশেষ প্রতিনিধি বিপ্লব)

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com