1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী

ঠাকুরগাঁওয়ে নার্সের ভুলে শিশুর মৃত্যুর অভিযোগ

জসীমউদ্দীন ইতি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের ভুলে তিনদিন বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাভির ইনজেকশন হাতের শিরায় পুশ করার কারণে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা৷শিশুটির বাবা সাব্বির হোসেন ঠাকুরগাঁও পৌরশহরের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।

শিশুটির বাবা সাব্বির হোসেন বলেন, ১৫ তারিখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে হাসপাতালে ভর্তি করি ৷ সোমবার বাচ্চাটা বেশি অসুস্থ হয়ে পড়ে। নার্সদের ডেকে আনলে চিকিৎসক সানিকোর্ড (Sanicord)নামে একটি ওষুধ নিয়ে আসতে বলেন। ওষুধটি আনলে একজন নার্স সেই ওষুধ সিরিঞ্জে করে বাচ্চার হাতের ক্যানলাতে পুশ করেন৷ এতে কিছুক্ষণের মধ্যেই আমার সন্তানটি মারা যায়। আমরা এর বিচার চাই৷

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, খবর পেয়ে শিশু ওয়ার্ডে যাই৷ তিনদিন বয়সী শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো৷

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com