1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী

চার বছরের প্রেমকে সফল করতে প্রেমিকের সাথে পালিয়েছে কিশোরী, অপহরণ নয়

মো.নাজমুল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী স্কুল শিক্ষার্থীর (১৭) সাথে প্রেমের সম্পর্কের জেরে অপহরণ করে বিয়ে করার ঘটনায় অপহরণ মামলা দায়েরের চব্বিশ ঘন্টার মধ্যে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এসময় প্রেমিক আলিনুর রহমান (৩৫) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার নাগেশ্বরী উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয়।

এদিকে শুক্রবার ২০ সেপ্টেম্বর সকালে পুলিশ উদ্ধারকৃত কিশোরী এবং আটককৃত যুবককে কুড়িগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা খানের আদালতে হাজির করেন। ওই দিন দুপুরে আদালত কিশোরীর জবানবন্দি গ্রহন করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান, জবানবন্দিতে ভিকটিম কিশোরী বলেন, “তাকে অপহরণের বিষয়টি সত্য নয়, যুবক আলিনুরের সাথে তার দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক। এ কারনে আমার পরিবার আলিনুরকে ফাঁসানোর বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। এমনকি আলিনুরকে মেরে এলাকা ছাড়া করারও পরিকল্পনা করা হয়।

এ কারনে প্রেমিককে পরিবারের লোকজনের হাত থেকে বাঁচাতে আমি তার সাথে স্বেচ্ছায় পালিয়ে যাই। আমি কুড়িগ্রাম নোটারী পাবলিক এ এভিডেভিড এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করি এবং ইমাম সাহেবের মাধ্যমে আলিনুরের সাথে ইসলামি শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই।” অফিসার ইনচার্জ আরও জানান, যেহেতু ভিকটিমের বয়স কম সেহেতু বিজ্ঞ আদালত তাকে তার পিতার জিম্মায় পাঠাতে চেয়েছেন। কিন্ত ভিকটিম পিতার জিম্মায় যেতে অস্বীকৃতি জানানোয় বিজ্ঞ আদালত তাকে রাজশাহী শিশু সংশোধনাগারে প্রেরণ করে প্রেমিক আলিনুরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com