1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
Контроль якості для змістовної статті — 029 ময়মনসিংহ সদরে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়ানো ও দালাল দমনের নির্দেশ মেলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, চেক-স্ট্যাম্প দেখিয়ে ‘প্রকৃত ঘটনা’ প্রকাশের দাবি কৃষক দল নেতার আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গৌরনদী পৌরশহরের দুই সহস্রাধিক পরিবার ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ বাতিল করে নতুন নির্বাচনের দাবি বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন নেত্রকোণায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক: সাড়াশী অভিযানে ২ মোটরসাইকেল জব্দ

নাটোরে ওসি পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার পড়া হয়েছে
হোয়াটসঅ্যাপে নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে প্রতারনার অভিযোগে সোহেল রানা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার রাতে লালপুর উপজেলার অমৃতপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা একই গ্রামের মো. চান্দের আলীর ছেলে।সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
পুলিশ সুপার জানান, আসামি হোয়াটসঅ্যাপে লালপুর থানার ওসি নাছিম আহমেদ এর ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে বিভিন্ন প্রকার ভয়ভিতি প্রদান করে উপজেলার অমৃতপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের থেকে আর্থিক সুবিধা ভোগ করার চেষ্টা করে। এ বিষয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর লালপুর থানায় লিখিতভাবে অভিযোগ করলে পুলিশের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামির পরিচয় সনাক্ত করে রোববার রাত সাড়ে নয়টার দিকে লালপুর উপজেলার অমৃতপাড়া গ্রমের নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সোহেল রানা রোববার দুপুরে তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে লালপুর থানার ওসির ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে ছদ্মবেশে প্রতারণা করার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার।
লালপুর থানার ওসি নাসিম আহমেদ বলেন, আমার ছবি ব্যবহার করে সে বিভিন্ন স্থানে ব্যবহার করে হোয়াটস্ অ্যাপে মাধ্যমে প্রতারনার চেষ্টা করে। ভিষয়টি জাহাঙ্গীর তাকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ দিতে বলেন। এরপর তথ্য প্রযক্তির মাধ্যমে সোহেল রানার পরিচয়ন সনাক্ত করে তাকে গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com