1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জঙ্গল সলিমপুর দখলদারের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের প্রতিষ্ঠান শ্রমিক দল নেতার উপর হামলা, যুবলীগ কর্মীসহ ১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের রামপালে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‘ইসরাইলের শাসনব্যবস্থার দিন ফুরিয়ে আসছে’: মোজতবা খামেনি কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু কলাপাড়ার কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মহাসাগর দিবস ২০২৬ পালিত ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড! এনএসসি মনোনীত বিসিবির পরিচালক হলেন সরফরাজ আহমেদ সরফু

ঝালকাঠির কাঠালিয়ায় কলেজ শিক্ষক সমিতি(বাকশিস) আহবায়ক কমিটি গঠন

জাকারিয়া হলদার
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা কলেজ শিক্ষক সমিতি(বাকশিস) এর আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক সভা আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ মিলনায়তনে  বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়। আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) আহবায়ক অধ্যাপক এসএম এজাজ হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা কলেজ শিক্ষক সমিতির(বাকশিস) সদস্য সচিব উপাধ্যক্ষ  রিয়াজুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন নিজাম মীরবহর, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, বড়াইয়া ডিগ্রি করেজের উপাধ্যক্ষ গাজী জসিম উদ্দিন। বক্তব্য রাখেন অধ্যাপক মো. আবদুল হালিম, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক মো. নাসির উদ্দিন খান প্রমূখ।সভাশেষে উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা খানকে আহবায়ক ও মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com