1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

গোপালগঞ্জের বোড়াশীর নওশের ও তার ভাই সেকেন্দার মেম্বারের তান্ডবে গুরুতর আহত-১৬

মোঃ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি নামক এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বোড়াশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার সেকেন্দার মোল্লা ও তার বাহীনির আক্রমনে মৃত্যুর সথে পাঞ্জা লড়ছে ৩ জন এবং গুরুতর আহত ১৬ জন আহত। আহতদের মাঝে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে। বাকীদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে রক্তক্ষয়ি এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায় সদর উপজেলার ২১ নং বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে নওশের মোল্লা ও মিটু মোল্লার মাঝে এ সংঘর্ষের সৃস্টি হয়। সোমবার সকালে পারিবারিক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিটু মোল্লার লোকজনদের ও নওশের মোল্লার লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সেকেন্দার মোল্লার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিটু মোল্লার লোকজনের উপর হামলা করেন। এসময় মিটু মোল্লার পক্ষের বেশ কয়েক জনকে কুপিয়ে, পিটিয়ে ও কাতরা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সেকেন্দার মোল্লার লোকজন। পরে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে ৫ রাউন্ড গুলি করে । পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি।।।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় আতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com