1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

নাসিরনগরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল গ্রেফতার

মোঃ আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাংচুর, অগ্নিসংযোগ,ককটেল ও বোমা বিস্ফোরক, হামলা করার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আওয়ামী লীগ সভাপতি অসীম কুমার পালকে সোমবার  রাতে নাসিরনগর উপজেলার ফাউন্দাক  ইউনিয়নের তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।সোমবার (২৮ অক্টোবর) রাতে ডিবি পুলিশ ও নাসিরনগর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ফান্দাউক ইউনিয়নের নিজ বাড়ি  থেকে তাকে গ্রেফতার করে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আসামীর নামে ভাংচুর অগ্নিসংযোগ,ককটেল ও বোমা বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জন ও আরো ২০০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করে বিস্ফোরক আইনে বাদি হয়ে এ মামলা দায়ের করেন  নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহ আলম পাঠান।ওই মামলার নয় নম্বর এজাহার ভুক্ত আসামী নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: আবদুল কাদের গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com