1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল নয়টায় জেলার শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবরে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এসময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো: শাহজাহান, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে গণকবরের ফুলের শ্রদ্ধা জানানো হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবিরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো: শাহজাহান প্রমুখ।
এছাড়াও সন্ধ্যায় শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবরে মোমবাতি প্রজ্জলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসুচি রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com