1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে নাজমুল হাসান পাপনীর সহ দুজনকে গ্রেফতার

ফখরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জনতার উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী কিশোরগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনীর সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম দৈনিক দেশ বুলেটিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। গত দুই নভেম্বর রাজধানী ধানমন্ডি এলাকা থেকে র‍্যাব ১৪ ও রাব১ এর যৌথ অভিযানে পিএস সাখাওয়াত মোল্লা ও আব্দুল হেকিম রাইহানকে গ্রেফতার করা হয়েছে। পেশরা নভেম্বর সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌসের মাধ্যমে এ তথ্য নিচ্ছেদ করা হয়। তিনি জানান গত ১৯ শে জুলাই দুপুর ২ঃ০০ টার দিকে কিশোরগঞ্জের ভৈরবীর লক্ষ্মীপুর এলাকায় ও বিকেল চারটার দিকে ভৈরব থানা দিন কমলপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলা করে বেশ কিছু লোক আহত হয়েছে। এ ঘটনায় মামুন মিয়া, রুবেল মিয়া এবং আলম সরকারবাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন। মামলা রোজা হওয়ার পরে আসামিরা আত্মগোপন করে এবং পলাতক থাকেন। আসামিদের গ্রেপ্তার করতে rab 14 ছায়া তদন্ত শুরু করে। এবং ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় আনতে দ্রুত কার্যক্রম চালায়। তিনি আরো জানান এরই ধারাবাহিকতায় পলাতক ঢাকা মামলার আসামিদের অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত করেন 14 RAB পরে র্যাব একের সহায়তায় র্যাব ১৪ সিপিসি ২ ভৈরব ক্যাম্পের একটি যৌথ অভিযান দল গত ২ নভেম্বর পাঁচটার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে যুবক ক্রীড়া মন্ত্রী কিশোরগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য ব্যক্তিগত পিএস সাখাওয়াত হোসেন মোল্লা ও মামলার আরেক আসামি ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হেকিম রায়হানকে গ্রেফতার করে। অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে আসামিদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com