1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

ত্রাসের রাজত্ব ছেড়ে জীবন বাচাতে আত্মগোপনে এমপি আফতাব

ইমরান খান
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

কারো ওপর অসন্তুষ্ট হলে কিংবা কোনো প্রকল্পে নিজের পছন্দের লোককে নিয়োগ না করা হলেই ডেকে এনে নির্যাতন করতেন। অকথ্য ভাষায় গালাগাল সহ করতেন শারীরিক নির্যাতন। আর এমপির আদেশে অধিকাংশ সময় নির্যাতন করতেন তার ভাতিজা পারভেজ ও ফিরোজনীলফামারী ১ (ডোমার -ডিমলার) সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারের ১৬ বছর ধরে মানুষকে এভাবেই জিম্মি করে রেখেছিলেন।  তার বিরুদ্ধে কথা বললেই চলত মামলা হামলা। বিরোধী দল এবং ভিন্ন মতাদর্শের আওয়ামী লীগের কর্মীদের শায়েস্তা করার জন্য তৈরি করেছিলে টর্চার সেল। তাছাড়া দুই উপজেলা জুড়েই তার নেতৃত্বে গড়ে উঠে আগুন খাওয়া টিম। এই আগুন খাওয়া টিম এর নিয়ন্ত্রণ করতেন তার দুই ভাতিজা যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এইচ এম ফিরোজ। এই বাহিনীর মাধ্যমে দুই উপজেলায় ত্রাস এবং সন্ত্রাসের মাধ্যমে ভয়ের রাজত্ব কায়েম করে রাখতেন রাজনীতিতে উত্থান ১৯৫০ সালে জন্ম নেওয়া আফতাব উদ্দীন সরকার ১৯৭৩ সালে প্রথম সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। কথিত আছে ১৯৮৭ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপি ও ভোটকেন্দ্র দখলের মাধ্যমে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৭ সালে ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। প্রায় দুই যুগের বেশি সময় একই পদে বহাল ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে  আবারো ভোট কারচুপির মাধ্যমে উপজেলা চেয়ারম্যান হন।  এরপর আর তাকে পেছনে ফেরে তাকাতে হয়নি। ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হয়েই বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়ন জন্য তৈরি করেন ক্যাডার বাহিনী যা আগুন খাওয়া বাহিনী নামে পরিচিত হয়। পরবর্তীতে ২০১৮ সালে  রাতের আধারে হওয়া ভোটের মাধ্যমে ২য় বারের মতো সংসদ নির্বাচিত হয়ে আরো বেপরোয়া হয়ে উঠেন আফতাব বিরোধী দলে পাশাপাশি নিজ দলীয় ভিন্ন মতাদর্শের ব্যক্তিদের নির্যাতন শুরু করেন। তৈরি করেন এমপি লীগ।  কেও এমপির বিরোধিতা করলেই মামলা হামলা করে অমানুষিক নির্যাতন করতেন। ২০২৪ সালে ৩য় বারের মতো এমপি নির্বাচিত হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে তিনিও জীবন বাচাতে আত্মগোপনে চলে যান।মনোনয়ন বাণিজ্যস্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বানিজ্যের পুরো নিয়ন্ত্রণ করতেন আফতাব। তার কথাই চুড়ান্ত বলে বিবেচিত হতো। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দিতে নিতেন ২৫-৩০ লক্ষ টাকা। নির্বাচনের আগে নৌকা এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কাছে থেকে দোয়া করার কথা বলে নিতেন ৩-৫ লক্ষ টাকা। পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার জন্য প্রশাসনের উপর চাপ প্রয়োগ করে নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে ভোটকেন্দ্র দখল সহ জাল ভোট প্রদানেও হাত ছিল তার। আশীর্বাদ পৃষ্ঠ হলেই নির্বাচনে জয় আর না হলেই হেরে যাওয়ার ভয় ছিলো প্রত্যেক প্রার্থীর। নিজের ভাতিজা ও ভাগিনাকে প্রভাব খাটিয়ে করেছেন ইউনিয়ন চেয়ারম্যান। ঠিকাদারি নিয়ন্ত্রণ দলীয় নেতাকর্মী ও ঠিকাদারির  জড়িত অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে,  ডিমলা ও ডোমার উপজেলার প্রত্যেকটি উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন তার ভাতিজা পারভেজ।  এমপির হয়েই তিনি এই কাজ সম্পন্ন করতেন। বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের কোন কাজ কে পেতেন সেটাও ঠিক করে দিতেন এমপি। উন্নয়ন পত্রের দরপত্র বণ্টন ও কমিশন আদায়ের দায়িত্ব ছিলো পারভেজের উপর। তিনি প্রকল্প ভেদে ৭-১০ শতাংশ আদায় করতেন। নাম প্রকাশ না করা শর্তে এলজিইডির এক কর্মকর্তা বলেন, যে কোনো প্রকল্প আসলেই পারভেজ ঠিক করে দিতেন কে কোন প্রকল্প পাবে। তাছাড়াও যেসব প্রকল্প অনলাইনের মাধ্যমে টেন্ডার হতো সেই প্রকল্প গুলো অন্য কেও পেলে তাদের কাজে বাধা দিতো পারভেজ ও তার দলবল। ফলে বছরের পর বছর ঐ সকল প্রকল্পের কাজ বন্ধ থাকতো। পারভেজের সাথে সমযোতা হলেই আবার কাজ চালু হতোমাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণ ভারতীয় সীনান্তবর্তী উপজেলা হওয়ায় সহজেই বাংলাদেশে ভারত থেকে মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য চোরাচালান হতো। আর এই চোরাচালানের পুরো সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ছিলো এমপি আফতাব উদ্দীনের হাতে। তার হয়ে মাদকের চোরাচালান নিয়ন্ত্রণ করতেন তার ভাতিজা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েব সরকার৷ মাদক চোরাচালানের জন্য মাদক সম্রাট হিসেবে রয়েছে উপজেলাজুড়ে তার ব্যাপক পরিচিতি ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় রাতের আঁধারে ভারত সীমান্ত থেকে ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্য চোরা-চালান করতেন। এই চোলাচালানের অর্থের ভাগ সময়মতো চলে যেতো এমপির কাছে। ভারতীয় গরু ও পণ্যসহ বিভিন্ন পণ্যের চোরাচালান সহজ করে দিয়েছিলেন সাবেক এই সাংসদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক চোরাকারবারি বলেন, ভারত থেকে গরু পাচারের জন্য এমপি আফতাবকে প্রত্যেক গরু বাবদ ১০-১৫ হাজার টাকা করে দিতে হতো।  টাকা না দিয়ে কেও ভারতীয় সীমান্ত দিয়ে গরু কিংবা অন্য কোনো পণ্য চোরাচালান করতে পারতো না। এমপির কথার অবাধ্য হলেও আগুন টিমের মাধ্যমে চলতো অমানুষিক নির্যাতন। মিথ্যা মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হতো। বর্তমানে আত্মগোপনে থাকায় এইসব অভিযোগের বিষয়ে আফতাব উদ্দীন সরকার ও তার ভাতিজা ফেরদৌস পারভেজের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com