1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

নাটোরে জেল থেকে জামিনে বের হয়ে সাবেক স্ত্রী ও শিশুর মুখে এসিড নিক্ষেপ

ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে শিশুসহ স্ত্রীর শরীরে-মুখে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
১৯ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুড়দুড়িয়ায় ওই গৃহবধূর বাড়িতেই এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ জিয়ার (২৫) সাথে দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে রিমার (২২) বিয়ে হয়।
পরে মাদক মামলায় জিয়া জেলে যাওয়ায় ৪ মাস আগে তার স্ত্রী রিমা তাকে তালাক দেয়। পরে জামিনে বের হয়ে ক্ষিপ্ত স্বামী মঙ্গলবার রাতে প্রাক্তন স্ত্রী রিমার উপর এসিড নিক্ষেপ করে।
এতে পাশে দাঁড়িয়ে থাকা রিমার চাচাতো ভাই মিলনের চার বছরের মেয়ে মাইমুনার মুখমণ্ডলও ঝলসে যায়।
পরে তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com