1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

কালকিনি থানার ওসি নাজমুল প্রত্যাহার

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আবদুস সোবাহান মিয়া গোলাপের পক্ষপাতিত্ব ও আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

রোববার(২৪ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান। এরপর আলাদাভাবে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মাসুদ আলম জানান, নতুন ওসি হিসেবে আসছে সরকার আব্দুলাহ আল মামুন। তিনি সোমবার থানায় যোগদান করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি থানার ওসি নাজমুল হাসান বিভিন্ন সময় আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আব্দুস সোবহান গোলাপের বিভিন্ন সভা সমাবেশে পক্ষপাতিত্ব মূলক আচরণ করেন। এবং নির্বাচন চলাকালীন সময়ে বর্তমান সংসদ সদস্যকে পুলিশ প্রটোকল দিয়ে থাকেন। এসব ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর তাহমিনা বেগমের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের সুপারিশে নাজমুল হাসানকে কালকিনি থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, কালকিনি থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা এসেছে। সোমবার সকালে চিঠি পাবো। একইসাথে সোমবার থানায় নতুন ওসি হিসেবে আব্দুল আল মামুন যোগদান করবে। পরিদর্শক সরকার আব্দুল আল মামুন ঢাকা জেলা থেকে মাদারীপুর জেলায় আসবেন।

মাদারীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান জানান, কালকিনি থানার ওসি নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ এসেছে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com