1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

বোয়ালমারীতে বাঁশবাগান থেকে ৩৪০ পিস গুলি উদ্ধার

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারীতে বাঁশবাগান থেকে ৩৪০ পিস অকেজো মরিচাধরা গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের মান্নান শরীফের বাঁশবাগান থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক।
গুলি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মিজানুর রহমান, চতুল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ওসি শেখ সাদি প্রমুখ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের মান্নান শরীফের বাঁশবাগানে ওই গ্রামের হাবিবুর রহমান নামে এক ব্যক্তি একটি গাছ কাটতে যান। এ সময় গাছের গোড়ার মাটি খোঁড়ার সময় একটি লোহার বাক্স দেখতে পান এবং পরে তার ভেতরে গুলি দেখতে পেয়ে স্থানীয় থানা পুলিশে খবর দেন। থানা পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে ৩৪০ পিস গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এগুলো মুক্তিযুদ্ধের সময়ের গুলি হবে বলে ধারণা করা হচ্ছে।
ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি শেখ সাদিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে থানায় আনা হয়। তবে ৩৪০ পিসের কমবেশি হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার বীর মুক্তিযোদ্ধদের রক্ষিত গুলি। তবে গুলিগুলো মরিচা ধরে একেবারে অকেজো হয়ে গেছে। এর কোনো কার্যকারিতা নেই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com