সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলে দস্যুতা রোধ ও উপকূলীয় জেলেদের নিরাপত্তা নিশ্চিতে চলমান বিশেষ অভিযানের মাধ্যমে আবারও সাফল্য পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। জিম্মি করার পর মুক্তিপণের দাবিতে নির্মম নির্যাতনের শিকার চার জেলেকে দস্যু ‘সম্রাট বাহিনী’র কবল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকাকে নিরাপদ রাখতে সম্প্রতি কোস্ট গার্ড ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি সমন্বিত বিশেষ অভিযান শুরু করেছে। এরই অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি বিশেষ আভিযানিক দল সুন্দরবনের শিপসা নদী সংলগ্ন আরবানিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আভিযানিক দলের ওপর আক্রমণের ঝুঁকিতে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে জিম্মি অবস্থায় আটকে রাখা চার জেলেকে উদ্ধার করা হয়। তবে সশরীরে কোনো দস্যুকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার পাওয়া জেলেরা হলেন—খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাসিন্দা মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলেরা জানান, গত ১০ অক্টোবর তাঁরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যান। এ সময় বনদস্যু সম্রাট বাহিনীর সশস্ত্র সদস্যরা তাঁদের ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে গহীন বনে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা এবং অপরাপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সুন্দরবনকে নিরাপদ রাখতে তাঁদের এই শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত জেলেদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
কয়রা, খুলনা
১২ অক্টোবর ২০২৬
০১৭১৩৯১২৯৭২
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাত থেকে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ধামইরহাটে ভেড়ম উচ্চ বিদ্যালয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন।
October 13, 2026
উখিয়ায় ইয়াবা পাচারের সরঞ্জাম উদ্ধার, আটক তিনজন
October 13, 2026
বিএনপি জনগণের সরকার হতে পারেনি: সারজিস আলম
October 13, 2026
সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না: হুঁশিয়ারি কাতারের আমিরের
October 13, 2026
পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন
October 13, 2026
হাতিয়ায় দৃষ্টিহীন যুবকের চিকিৎসায় উপজেলা কর্মকর্তাদের মানবিক সহায়তা
October 13, 2026
ড. ইউনূসকে হেনস্তা করে জুলাই-আগস্টের দায় এড়ানো যাবে না: এবি পার্টি
October 13, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না: হুঁশিয়ারি কাতারের আমিরের
October 13, 2026
আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যেও কাতার তার সক্ষমতা ও রাষ্ট্রীয়

ধামইরহাটে ভেড়ম উচ্চ বিদ্যালয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন।
October 13, 2026
নওগাঁর ধামইরহাট উপজেলায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) এর আয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা

উখিয়ায় ইয়াবা পাচারের সরঞ্জাম উদ্ধার, আটক তিনজন
October 13, 2026
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা,

বিএনপি জনগণের সরকার হতে পারেনি: সারজিস আলম
October 13, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,

সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না: হুঁশিয়ারি কাতারের আমিরের
October 13, 2026
আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যেও কাতার তার সক্ষমতা ও রাষ্ট্রীয়