1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

বান্দরবানের আধুনিক রূপকার নৌকার মাঝি জননেতা বীর বাহাদুরের বান্দরবান রাজার মাঠে শেষ নির্বাচনী সভা

রিটন কুমার নাথ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

বান্দরবান রাজার মাঠে ০৪-০১-২০২৪ তারিখে নৌকা মার্কার সমর্থনে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। বান্দরবানের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কলেজ ছাত্রলীগ,কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন বান্দরবানের ৬বার নির্বাচিত নৌকার মাঝি মাননীয় সংসদ সদস্য বাবু বীর বাহাদুর উশৈসিং,উপস্থিত ছিল বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি ক্যাশৈলা, সাধারণ সম্পাদক বাবু লক্ষ্মীপদ দাশ,সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক বাবু অমলকান্তি দাশ, উপস্থিত ছিল বান্দরবানের পৌর মেয়র শামসুল ইসলাম  সহ আরো আওয়ামী লীগের  বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় মাননীয় সংসদ সদস্য নৌকার মাঝি বাবু বীর বাহাদুর উশৈসিং বলেন বান্দরবানকে আরো আধুনিক রুপাকার করতে  নৌকা মার্কায় ভোট দিবেন। তিনি আরো বলেন আমাদের বান্দরবানে ১২টি জাতি রয়েছে এইখানে কোনো জাতি ধর্ম  ভেদাভেদ  নাই।

এ সময় মাননীয় সংসদ সদস্য বীর বাহাদুর  উশৈসিং  বক্তব্যে  বলেন আমার বান্দরবান বাসি যখন যা চেয়েছেন তা দেওয়ার চেষ্টা করেছি। আমি বান্দরবান বাসির কাছে ঋণী, আপনারা আমাকে ৬বার নির্বাচিত করেছেন এবারও নৌকা মার্কায় ভোট দিয়ে  ৭ম বারের মত জয়যুক্ত করবেন। জনসভায় আওয়ামী লীগের  বিভিন্ন অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com