নীলফামারীর ডিমলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস পালিত হয়েছে।
রোববার দুপুরে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা বিএনপি কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসূল আলম চৌধুরী, উপজেলা বিএন.পি’র সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, জেলা বিএন’পির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা সদর ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম (ডি.আর), উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব তরিকুল ইসলাম সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর হোসেন, ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগরসহ উপজেলা ও ইউনিয়নের বিএন’পির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তরা বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যবদ্ধতা এবং স্বাধীনতা রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জানান।




