1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

আবারো রাজধানীর গোপীবাগের ট্রেনে আগুন

রিমন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৬৮০ বার পড়া হয়েছে
রাজধানীর সায়দাবাদের গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিজিবি ও র‍্যাবের একাধিক দল। ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের ৪টি বগিতে। আগুন নিয়ন্ত্রণে খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও ইউনিট বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে আশপাশের আরও বেশ কয়েকটি ফায়ার স্টেশনে জরুরি সংবাদ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় প্রকাশিত একাধিক ভিডিওতে ট্রেনের একটি বগিতে এক যাত্রীর মরদেহ দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ট্রেনটিতে যাত্রীদের ভিড় ছিল। চলতি ট্রেনেই আগুন লাগে। পরে ট্রেনটি থামলে যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন।স্থানীয়রা জানাচ্ছেন, এক ব্যক্তি তার পরিবার নিয়ে ট্রেনের মধ্যে আটকে পড়ে। অনেক চেষ্টা করেও তিনি বের হতে পারেননি বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com