সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে ৩টি গরু চুরির ঘটনায় দায়ের করা ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। এ ঘটনায় জেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার এবং চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে।বুধবার এসআরবি-১২-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার সংলগ্ন মসজিদের সামনে এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জানা যায়,গত ১৯ জুন রাত আনুমানিক ২টার দিকে তাড়াশ উপজেলার তায়বুর রহমান রিপনের গোয়াল ঘরের তালা কেটে অজ্ঞাতনামা চোরেরা ৩টি গরু চুরি করে একটি মিনি ট্রাকে করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তায়বুর রহমান রিপন বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।এরই ধারাবাহিকতায় এসআরবি-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে ১১ নভেম্বর সকাল ১১টায় এবং বিকেল ৫টায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৬জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রামের আজাদের বাড়ির উঠান এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়ার নুরন্নবীর বসতবাড়ির গোয়ালঘর থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,তাড়াশ উপজেলার শালিয়াগাড়ি গ্রামের জহুরুল ইসলাম (৪১), মঙ্গলবাড়িয়া গ্রামের ফরমান আলী (৩৮),বগুড়ার শেরপুর উপজেলার আঁশগ্রাম গ্রামের রাশেদুল ইসলাম (৩৬),পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতি গ্রামের নান্নু সরদার (৪৮),জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কোনোকান্দা গ্রামের আনাছ (২০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খিল্লাতাজপুর গ্রামের সোহাগ (৩০)।অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা গরুসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।
জনপ্রিয় খবর
ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন
November 12, 2026
রুহিয়ায় শীতের আগমনে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত ধুনাইগড় বাড়ি
November 12, 2026
আজ নুসরাত আক্রান্ত, কাল আরেকজন হবেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
November 12, 2026
পান খেয়ে ঠোঁট রাঙ্গাইতাম
November 12, 2026
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
November 12, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না-প্রশ্ন নাহিদ ইসলামের
November 12, 2026
এগারো দলীয় ঐক্যের মনোনীত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের

ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন
November 12, 2026
আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অর্থায়নে দিনাজপুরের ফুলবাড়ীর সুজাপুরে সমাজের সুবিধা বঞ্চিত-ছিন্নমূল-অসহায়

রুহিয়ায় শীতের আগমনে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত ধুনাইগড় বাড়ি
November 12, 2026
উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে এবার শীত নেমেছে কিছুটা

দৈনিক ক৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
November 12, 2026
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে

কালীগঞ্জে ২৪৬৯ কৃষকের কার্ডের টাকা উত্তোলনের সময়সূচি ঘোষণা মিনহাজুল হক বাপ্পী
November 12, 2026
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ২ হাজার ৪৬৯ জন কৃষকের