রামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: দুই হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা

 নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি হোটেলকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

১১ নভেম্বর বুধবার বিকেলে রামপুর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধার অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার রামপুর বাজারের বেশ কিছু হোটেল-রেস্তোরাঁয় দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসম্মত নিয়ম না মেনে অস্বাস্থ্যকর ও উন্মুক্ত পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে রান্নার কাজে ব্যবহৃত সামগ্রীর নিম্নমান, খাদ্যের ঢাকনাহীন সংরক্ষণ এবং নোংরা পরিবেশ হাতেনাতে প্রমাণিত হওয়ায় দুটি মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে এই ধরনেরতৎপরতা আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top