দৈনিক ক৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ রউফের সভাপতিত্বে এবং দৈনিক কালের সমাজ পত্রিকার কয়রা প্রতিনিধি মিজানুর রহমান লিটনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বক্তব্য দেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাকের কয়রা প্রতিনিধি মোহাঃ হুমায়ুন কবির, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, কাওছার আলম, আবুল বাশার, জিয়াউর রহমান ঝন্টু, ফরহাদ হোসেন এবং ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার প্রমুখ।

​আলোচনা সভায় বক্তারা দৈনিক কালের সমাজ পত্রিকার দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, পত্রিকাটি শুরু থেকেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও দায়িত্বশীল সাংবাদ পরিবেশনের ধারা বজায় রেখে দেশ ও জনকল্যাণে পত্রিকাটি আরও জোরালো ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

​সভা শেষে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং একে অপরকে মিষ্টি মুখ ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top