1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ নবায়নযোগ্য জ্বালানি: স্বপ্ন, সম্ভাবনা নাকি কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ? কাঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম ও জন-প্রত্যাশা নিয়ে আলোচনা সভা কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ উল্লাসের প্রস্তুতি, মুহূর্তেই বিষাদ: বাউফলে আহত ব্রাজিল সমর্থক টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

নাটোর-১ আসনে নৌকাকে হারিয়ে জয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম

মোঃমিঠুন আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১ হাজার ৯৯৬ ভোটের ব্যবধানে নৌকাকে হারিয়ে   জয়ী হলেন  স্বতন্ত্র প্রার্থী  আবুল কালাম ।রোববার (৭ জানুয়ারি ২০২৪) নির্বাচনে সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ (ঈগল) ৭৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল (নৌকা) ৭৫ হাজর ৯৪৭ ভোট।
এছাড়া বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল (হাতুড়ি) পেয়েছেন ৩ হাজার ৪৩০ ভোট; আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লে. কর্নেল (অব.) মো. রমজান আলী সরকার (কাঁচি) পেয়েছেন ২ হাজার ৬১৪ ভোট; জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৩৬ ভোট; আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় (ঢেঁকি) পেয়েছেন ১ হাজার ১৩৬ ভোট; জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন (মশাল) পেয়েছেন ৮১৭ ভোট; জাসদ স্বতন্ত্র মো. জামাল উদ্দিন ফারুক (ট্রাক) পেয়েছেন ৪৬৮ ভোট এবং
বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. লিয়াকত আলী (একতারা) পেয়েছেন ৪৫১ ভোট।
নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে ইউনিয়ন সংখ্যা ১৫টি, পৌরসভা ২টি, ক্যান্টনমেন্ট বোর্ড ১টি, মোট ভোট কেন্দ্র ১২৫টি, ভোট কক্ষ স্থায়ী ৭৪৮টি ও অস্থায়ী ২৬টি মোট ৭৭৪টি, মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৬৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭৫০ জন, নারী ১ লাখ ৭৪ হাজার ৬১৭ জন ও হিজরা ২ জন।
এরমধ্যে প্রদত্ত ভোট ১ লাখ ৭০ হাজার ২৪৯টি, বাতিল ভোট ৫ হাজার ৪০৭টি। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৮৪২টি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com