1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী

দেশের ১৩ তম সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া

আহসান হাবিব শিবলু
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১৫ বার পড়া হয়েছে
দেশের ১৩ তম সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া।
বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব দিয়েছেন বগুড়া জেলার জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা। মাঠ প্রশাসনের এ ধরনের অন্তত সাড়ে ৩০০ প্রস্তাব নিয়ে আগামী রবিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনের ডিসি সম্মেলন। সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বগুড়ার ডিসি বলেছেন, বিদ্যমান আইন অনুযায়ী পৌর এলাকার জনসংখ্যা অন্তত চার লাখ হতে হবে। বগুড়া পৌরসভার বাসিন্দা রয়েছে সাড়ে চার লাখ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে তিন হাজারজন প্রয়োজন হলেও বগুড়া শহরে আছে পাঁচ হাজার ৮৪৩ জন।
আয়তন হতে হয় কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার। কিন্তু পৌর এলাকার আয়তন ৬৯.৫৬ বর্গকিলোমিটার। বগুড়া শহরটি ব্যবসা প্রধান ও শিল্পসমৃদ্ধ হওয়ায় স্থানীয় আয় পাঁচ কোটি টাকার বেশি। এ ছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে এই পৌরসভার বার্ষিক আয় ৪৬ কোটি টাকার বেশি, যা সিটি করপোরেশন হওয়ার শর্তের ১০ টাকার ন্যূনতম সীমা অতিক্রম করে।
প্রস্তাবিত এলাকায় শিল্পপ্রতিষ্ঠান থাকতে হবে এবং তা বাণিজ্যিক হতে হবে। বগুড়ায় বিসিক শিল্পনগরী  রয়েছে। ছোট, মাঝারি ও বড় মিলে প্রায় ২০ হাজার শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত এলাকার ভৌত অবকাঠামো সুবিধাদি থাকতে হবে, যা ভবিষ্যতে সম্প্রসারণযোগ্য। প্রায় এক হাজার ৩৪০ কিলোমিটার রাস্তা, এক হাজার ২১০ কিলোমিটার ড্রেন, একটি বিশ্ববিদ্যালয় কলেজসহ চারটি সরকারি কলেজ, জিয়াউর রহমান মেডিক্যালসহ দুইটি সরকারি হাসপাতাল, ব্যাংক, বীমা, শপিং মল, ফাইভ ও ফোরস্টার হোটেলসহ বিস্মৃত অবকাঠামো রয়েছে, যা সমপ্রসারণযোগ্য।
ডিসির এমন প্রস্তাবে স্থানীয় সরকার বিভাগ ইতিবাচক মতামত দিয়ে বলেছে, বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এসংক্রান্ত সুস্পষ্ট মতামত পাওয়া গেলে স্থানীয় সরকার বিভাগ বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বগুড়া বহু আগেই সিটি করপোরেশন হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার জন্মভূমি হওয়ায় সরকারি কোনো কর্মকর্তা এ নিয়ে প্রস্তাব করার সাহস করেননি। রাজনৈতিকভাবে রোষানলে পড়ার ভয়ে বগুড়ার কোনো রাজনীতিবিদও এ নিয়ে কথা বলেননি। এখন বগুড়ার ডিসির পক্ষ হতে এমন প্রস্তাব আসায় মন্ত্রণালয় বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে। যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা অনুমোদন পেলে এটি হবে দেশের ১৩তম সিটি করপোরেশন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com