1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

দিনাজপুরে ১ পূর্ন মন্ত্রী ১ জন প্রতিমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আবুল হাসান মাহমুদ আলী, খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন

রিয়াজুল ইসলাম লিটন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৮ বার পড়া হয়েছে
নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম অর্থনীতি। আর এ চ্যালেঞ্জ নেয়ার দায়িত্ব পেয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসন থেকে নির্বাচিত চারবারের সংসদ সদস্য। এর আগে তিনি এ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও ছিলেন।
আবুল হাসান মাহমুদ আলী ১৯৪৩ সালের ২ জুন দিনাজপুর জেলার খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৬২ সালে বি.এ. এবং ১৯৬৩ সাল এম.এ. ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন।
নবম সংসদে তিনি কিছুদিনের জন্য তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সরকারের হয়ে বিভিন্ন দেশের কুটনৈতিক মিশনে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। দশম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল হাসান মাহমুদ আলী। ২০০১ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮ সাল থেকে নির্বাচিত হয়ে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে ৩৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী চতুর্থ বারের মতো হয়েছেন নৌকা প্রতীকে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ চৌধুরী
দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য
খালিদ মাহমুদ চৌধুরীকে আবারো নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী ১৯৭০ সালে ৩১শে জানুয়ারি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ধানতোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বি.কম ডিগ্রি অর্জন করেছেন।
তিনি সাবেক মন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর ছেলে। খালিদ মাহমুদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। খালিদ মাহমুদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার পিতা দিনাজপুর জেলার অন্যতম রাজনীতিবিদ ও বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রৌফ চৌধুরী। তিনি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) থেকে ১৯৯৬ সালের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি তৎকালীন সরকারের ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।
পেশায় রাজনীতিবিদ খালিদ মাহমুদ চৌধুরী রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। প্রথম ২০০৮ সালে দিনাজুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন। ২০১৪ সাধারণ নির্বাচনে তিনি পুনরায় দ্বিতীয়বারের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
২০২৪ সালের ৭ ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে অংশগ্রহণ করে চতুর্থ বারের মতো ১ লাখ ৭৩ হাজার ৯১২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com