1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সাংবাদিক মাইনুল ইসলাম মাহিন অপহরণ, মুক্তিপণ আদায়ের পর নিরাপদে মুক্তি” অনলাইন প্রতারক চক্রের নতুন নিশানায় শিক্ষকরা: মাগুরায় সক্রিয় জালিয়াত চক্র নড়াইলে ইয়াবা ২ লক্ষাধিক টাকা ও পাসপোর্টসহ মাদক কারবারি আটক কাঠালিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বগুড়ার শাজাহানপুরে চালু হচ্ছে আধুনিক বিনোদন কেন্দ্র ‘নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক’ ‎দারিদ্র্য জয় করে ঢাবিতে চান্স, সোনালী খাতুনকে সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান গাজীপুরে তীব্র জ্বালানি সংকট: পেট্রোল–অকটেন বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে বাইকাররা পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে চাঁদপুরে অভিবাসন সমন্বয় কমিটির সভা ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেপ্তার

মনোহরদীতে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ডোমনমারা দরগাহ মেলা

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে
নরসিংদীর মনোহরদীতে হযরত সৈয়দ দোস্ত মাহমূদ বাগদাদী(রহঃ)এর স্মরণে বাৎসরিক ওরশ ও ৪ দিন ব্যাপী মেলা শুরু হয়েছে। উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা দরগাহ্ বাজারে  হযরত সৈয়দ দোস্ত মাহমূদ বাগদাদী(রহঃ)নামক এক আল্লাহর ওলীর মাজার অবস্থিত।
এ ওলীর মাজারকে কেন্দ্র করে প্রায়-১০০ বছর যাবৎ প্রতি বছর মাঘ মাসের ১ম সোমবার বাৎসরিক উরশ ও ৪ দিন ব্যাপী মেলা অনুুষ্ঠিত হয়ে আসছে।সে মোতাবেক সোমবার(১৫ জানুয়ারী) ১ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ বাৎসরিক উরশ ও ১৬,১৭,১৮,১৯ জানুয়ারী রোজঃ মঙ্গল,বুধ,বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত  ৪ দিন ব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী ডোমনমারা দরগাহ্ মেলা অনুুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার উরশ হলেও রবিবার থেকেই মেলার কার্যক্রম শুরু হয়ে গেছে,দোকান মালিকরা মেলা কমিটির সমন্বয়ে গতকালই তাদের অধিকাংশ স্টল চালু করেছে। উক্ত মেলায় বিভিন্ন অঞ্চলের দর্শনার্থী,ক্রেতা-বিক্রেতারা এসে ভিড় জমায়।বাৎসরিক মেলাটি এলাকায় অন্য রকম এক আমেজ তৈরী করে।মেলা উপলক্ষ্যে এলাকাবাসী তাদের নিজ নিজ আত্মীয়দের দাওয়াত দেয় এবং মেহমানরা তাদের অতিথিপরায়নতায় মুগ্ধ হয়।মেলায় হরেক রকমের মিষ্টান্ন,শিশুদের খেলনা,নারীদের কসমেটিকসহ বিভিন্ন ধরণের মাছ ও তরী-তরকারী বিক্রি করা হয়।
মেলার সবচেয়ে আকর্ষনীয় জিনিষ হচ্ছে নাগরদোলায় চড়া।মেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি ও খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,সাহাদৎ হোসেন বাবুল দেশবুলেটিন প্রতিনিধিকে জানান,মেলার সার্বিক নিরাপত্তার স্বার্থে এই প্রথম সমস্ত মেলা সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে।যাতে করে স্বার্থান্বেষী মহল কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।এ ছাড়াও মেলার নিরাপত্তার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা,মনোহরদী,ভারপ্রাপ্ত কর্মকর্তা,মনোহরদী থানা এবং অফিসার ইনচার্জ,রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে অবহিত করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com