1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরগুনায় বনোজ সম্পদ ধ্বংস করে লোকালয় স্থাপন

মোঃ সাইফুর রহমান সজীব
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে
দুর্যোগ প্রবণ বরগুনা জেলার উপকূলীয় বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগের ভয়াল থাবায় রক্ষাকবচ হিসেবে কাজ করে ম্যানগ্রোভ বাগান। হরিণঘাটার সেই ম্যানগ্রোভ বাগান নির্বিচারে ধ্বংস করছে ভূমি ও বনখেকোরা। একরের পর একর বনের গাছ কেটে গড়ে তুলছে ঘরবাড়ি ও তৈরি করছে মাছের ঘের। স্থানীয় প্রভাবশালী ও কর্মকর্তাদের ম্যানেজ করেই সংরক্ষিত এ বনের গাছ কাটছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা এলাকার হরিণঘাটা সংরক্ষিত ম্যানগ্রোভ বনের গাছ কেটে নতুন করে অন্তত ১৫টি পরিবার জায়গা দখল করে গড়ে তুলছে ঘরবাড়িসহ মাছের ঘের, চাষাবাদের জন্য কৃষি জমি।
এর আগে ২০১৩ সালে বনের ওই অংশের গাছ কেটে ৩৫টি পরিবার বনের অন্তত ৯ একর জমি দখলে নিয়ে সেখানে ঘরবাড়ি তুলে বসবাস শুরু করেন। বর্তমানে সেই সংখ্যাটি বেড়ে এখন প্রায় শতাধিক হয়েছে। তৎকালীন সময়ে সময় বন বিভাগের পক্ষ থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ১২টি মামলা করা হলেও তাদের বিরুদ্ধে আজও উচ্ছেদের কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবারগুলো এখন তাদের জমির আয়তন বাড়াতে বনের গাছ কেটে পুনরায় দখল প্রক্রিয়া শুরু করেছে। আর বন বিভাগ বলছে, জনবলের অভাবে সব সময় খোঁজখবর রাখা যায় না, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তারা বনকর্মীদের নামে মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানি করে।
ওই একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম প্যাদা বলেন, বেড়িবাঁধের পাশে থাকত এরা। আস্তে আস্তে দেখতেছি বনের গাছ কেটে জমির আয়তন বাড়াচ্ছে, আমরা অনেকেই বন বিভাগকে জানাইছি অথচ তারা বলছে আমরা দেখতেছি বাস্তবে তারা কিছুই দেখে না, গাছের একটি ঢাল কাটলেও তাদের কম বেশি টাকা দিতে হয় অথচ এখানে তো বন উজাড় করে জমি দখলে দেওয়া হইছে।
পাথরঘাটা প্রেস কাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, যে বন আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, আর সেই বনের গাছ কেটে জমি দখল করে বাড়িঘর নির্মাণ করছে অথচ বন বিভাগ বলছে- আমরা তো কিছুই দেখছি না। এই বনদস্যুদের সাথে সরাসরি জড়িত থাকার কারণেই এই দখলদারদের থামানো যাচ্ছে না।
পাথরঘাটার হরিণঘাটা বিট কর্মকর্তা, আব্দুল হাইয়ের সাথে যোগাযোগ করে বন বিভাগকে ম্যানেজ করার বিষয় জানতে চাইলে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তারা নিজেরা বাঁচার জন্য এবং আমাদের ফাঁসানোর জন্য এই কথাগুলো বলছে। এখানে দখলদাররা যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব।
বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সফিকুল ইসলাম জানান, নতুন করে বন বিভাগের যে জমি দখল করা হয়েছিল বিষয়টি জানতে পেরে আমরা দখলকৃত জমি উদ্ধার করেছি এবং বন উজাড় করার কারণে তাদের বিরুদ্ধে বনসংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর সাথে বন বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই বিভাগীয় কর্মকর্তা।
১৯৬৭ সাল থেকে বন বিভাগের সম্প্রসারণে নানা প্রজাতির গাছ রোপণের মাধ্যমে বনটি সৃষ্টি করা হয়। বর্তমানে প্রায় ১৮ হাজার একরজুড়ে দৃষ্টিনন্দন এ বনে কেওড়া, গেওয়া, পশুরসহ সুন্দরী ও ঝাউবন রয়েছে। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত এখানে ২০০ হেক্টর এলাকাজুড়ে বনায়ন করা হয়। এ ছাড়া সাগর তীরে লালদিয়ার চরে নতুন বন হওয়ায় পরিধি ক্রমেই বাড়ছে। এটি এখন বন্যপ্রাণীর অভয়ারণ্য।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com