1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

পাঁচ মাসেও খোঁজ মেলেনি নির্মাণ শ্রমিক মিলনের

মোঃ জীবন ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে
মিলন নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের কুলি আইজুল ইসলামের বড় ছেলে। বাড়ি থেকে ডেকে নেওয়ার পাঁচ মাস অতিবাহিত হলেও এখনও খোঁজ মেলেনি নির্মাণ শ্রমিক মিলন হোসেনের (৩৬)।
২০২৩ সালের ১৮ আগস্ট ভোরে জেলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে লিখন ইসলাম ও পাথরখুরা ডিমলা গ্রামের জিটির ছেলে শ্যামল রায় কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।তারপর গত পাঁচ মাসেও মিলনের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ মিলনের বাবা আইজুল ইসলাম বলেন, সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে লিখন ইসলাম ও পাথরখুরা ডিমলা গ্রামের জিটির ছেলে শ্যামল রায় তার ছেলেকে ভারতীয় গরু পারাপারের জন্য ডেকে নিয়ে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় নিয়ে যায়। এর পর থেকে তিনি তার ছেলের কোনো খোঁজ পাচ্ছেন না।
এদিকে মিলনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া দুজন গা ঢাকা দিয়ে রয়েছেন গত পাঁচ মাস ধরে।
নিখোঁজ মিলনের বাবা আইজুল ইসলাম ছেলেকে খুঁজে না পেয়ে গত ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর ডিমলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিষ রায় বলেন, মিলনকে উদ্ধারে আমরা চেষ্টা করছি। যারা মিলনকে ডেকে নিয়ে গেছেন, আমরা তাদের বিষয়েও খোঁজ খবর নিচ্ছি। তবে তারা এলাকায় না থাকায় বিষয়টি নিশ্চিত হতে পারছি না। মিলনকে উদ্ধারের বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com