1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল টিটিসি: প্রশিক্ষণ এখন ‘ভাতাভোগী’ সিন্ডিকেটের দখলে ইবিতে আজ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স-বাস্কেটবল শুরু, উদ্বোধনে প্রতিমন্ত্রী আমিনুল হক ‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’: ভোটের ফলাফল নিয়ে মমতার জরুরি বার্তা আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ ‘ফ্লোরিডায় শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্তে যোগাযোগ রাখছে সরকার’ আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি সংসদে বিরোধী দলকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজেদের হিপোক্রেসির কথা প্রকাশ করেছেন: হাসনাত আব্দুল্লাহ ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে বইছে শৈত্যপ্রবাহ।ঘনকুয়াশা আর শীতের তীব্রতা।।

মোঃ আশরাফুল আলম 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল সোমবার সকাল ৭টায় ফুলবাড়ীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।হিমালয়ের পাদদেশের জেলা হওয়ায় প্রতিবছর উত্তরের এই জেলায় তীব্র  শীত হয়ে থাকে । এবারও ব্যতিক্রম হয়নি। শীতের মৌসুম শুরুর আগে থেকেই ঠান্ডায় কাঁপছে দিনাজপুরের ১৩টি উপজেলা।

অনেকদিন ধরেই হিমেল হাওয়ার কারণে সন্ধ্যার আগে থেকেই প্রচন্ড ঠান্ডা পড়ছে। রাত শুরু হতে না হতেই কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। রাতে বৃষ্টির ফোঁটার মতো টপটপ করে কুয়াশা ঝরছে। মাঝদুপুরে কুয়াশার পরিমাণ কম থাকলেও উত্তর থেকে বয়ে আসা হিমেল হওয়ার দাপটে ঠান্ডা তেমনটা কমছে না। ব্যস্ততম সড়কগুলোতে জনসাধারণের চলাচল কমে গেছে।

মহাসড়কে চলাচল করা গাড়িগুলোকে সতর্কতার সঙ্গে  চলতে দেখা গেছে । ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গাড়িগুলো হেডলাইট দিয়ে চলছে। কেউ   কেউ জীবিকার তাগিদে মাঠেঘাটে কাজ করতে গেলেও বেশি সময় থাকতে পারছেন না।  এতে জ্বালানি খরচ বেশি হচ্ছে। বাজারে লোকজনের সমাগম কমে গেছে শীতবস্ত্র মিললেও দোকান গুলিতে চড়া দামে বিক্রি হচ্ছে শীতবস্ত্র।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com