1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

সিংগাইরে বাইসাইকেল পেলো ১৪৮ শিক্ষার্থী

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৫১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ মাদরাসার ১৪৮ মেধাবী শিক্ষার্থীরা পেলো শিক্ষা উপকরণ (বাইসাইকেল) ও একটি করে চারাগাছ। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে ১৩৭টি ফ্যান, বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী ৫৪২ টি ফুটবল, ৫০টি ক্রিকেট সেট , ৩৬টি ভলিবল ও কৃষকদের ১২৫টি স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদের অর্থায়নে এ উপকরণ সামগ্রী বিতরণ করেন।

উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও দিপন দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আব্দুল কাইয়ূম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক রেহেনা আকতার। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, ঘুমের মধ্যে স্বপ্ন না দেখে যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না ব্যস্ত রাখবে, সেই স্বপ্ন তোমাদের সফলতার দিকে নিয়ে যাবে। পাশাপাশি বাল্য বিয়ে ও যৌতুকের বিরুদ্ধে কঠোর হওয়ার আহবান জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ রবিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শারমিন আক্তার, ওসি সৈয়দ মিজানুর ইসলাম ও সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসার, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী,অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com