1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল টিটিসি: প্রশিক্ষণ এখন ‘ভাতাভোগী’ সিন্ডিকেটের দখলে ইবিতে আজ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স-বাস্কেটবল শুরু, উদ্বোধনে প্রতিমন্ত্রী আমিনুল হক ‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’: ভোটের ফলাফল নিয়ে মমতার জরুরি বার্তা আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ ‘ফ্লোরিডায় শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্তে যোগাযোগ রাখছে সরকার’ আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি সংসদে বিরোধী দলকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজেদের হিপোক্রেসির কথা প্রকাশ করেছেন: হাসনাত আব্দুল্লাহ ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির ঘরে তামান্না আক্তার গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু।

কাউছার আহমেদ টিপু
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসক দম্পতির ঘরে গৃহকর্মী রহস্যজনক মৃত্যু। পরিবারের দাবি নির্যাতন করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় তামান্না আক্তারের লাস সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। নিহতের বাবা-মার দাবি তামান্না কে হত্যা করা হয়েছে। নিহত তামান্না কুমিল্লা মুরাদনগর উপজেলার মোঃ সুমন মিয়ার বড় মেয়ে।

 

সে ব্রাহ্মণবাড়িয়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ইসরাত জাহান ও তার স্বামী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুল হকের মৌলবি পাড়া বাসায় কাজ করতো। নিহতের পরিবারের সূত্রে  জানা যায় মঙ্গলবার বিকেল ইসরাত জাহানের বাবা বাবুল মিয়া তামান্নার বাবা সুমন মিয়াকে ফোন করে জানাই তামান্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

তার লাশ হাসপাতালে জরুরী বিভাগে  আছে । পরে সুমন ও তার স্ত্রী মুন্নি আক্তার হাসপাতালে জরুরী বিভাগে গিয়ে তামান্না লাশ দেখতে পাই। তামান্নার পরিবার থেকে জানা যায় গত কয়েকদিন আগে তামান্না জানিয়েছিল তারা তাকে প্রায়ই মারধর করে। তামান্নার বাবা সুমন মিয়ার দাবি তারা আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে। এদিকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ জানা যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com