1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট শেখ হাসিনা দেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ভারত সেটি করতেও দিয়েছে শিক্ষার্থীদের শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে : মাহ্দী আমিন বিএনপি মহাসচিব পদে আলোচনায় রুহুল কবির রিজভী মুক্তি পাওয়া ৪ আওয়ামী নেতাকে বরণ করতে গিয়ে কারাফটকে আটক আরও ৪ কর্মী ইংরেজি ও গণিত বিষয়ের কারণে ফেলের হার বাড়িয়ে দেয়: ঢাকা বোর্ডের চেয়ারম্যান মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল রাশিয়াকে আরও ৫০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি জুলাই গণঅভ্যুত্থান: কথা না শুনলে টিভি চ্যানেল বন্ধ, ওবায়দুল কাদেরকে আরাফাত সৌদিতে আগুনে নিহত ১৬ বাংলাদেশি: ১৩ জনই নওগাঁর ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা এসএনসিসি’তে রদবদল

নবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিহত-১

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৪১৩ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কেতু মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার কোমরগঞ্জ বাহ্রা ব্রীজের নীচে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কেতু মোল্লা উপজেলার বোয়ালী গ্রামের একলাছ মোল্লার ছেলে।

দোহার ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্র জানায়, কেতু মোল্লা দুপুর আনুমানিক ১২টার দিকে গোসল করতে নেমে সাঁতরে নদীর মাঝখানে চলে যায়। একসময় পানিতে ডুবে নিখোঁজ হয় সে। স্থানীরা প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করতে না পেয়ে দোহার ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে বিকেল পৌনে ৪টার দিকে মাঝ নদী থেকে যুবককে মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মৃতের বাবা একলাছ মোল্লা বলেন, কেতু মানসিক ভারসাম্যহীন ছিল।

দোহার উপজেলা ফায়ার ষ্টেশন অফিসার তামীম হাওলাদার বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে ঢাকায় ডুবুরী দলকে খবর দিলে তারা মৃত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com