1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাক ও নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও নশিমনের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন মারাত্মক আহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ  আমনুরা ঝিলিম ইউনিয়নের  বুলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি নশিমন চালক নওগাঁ জেলার মান্দা উপজেলা ফেটগ্রাম পরানপুরের আসাদ আলীর ছেলে আল আমিন ।আহত ব্যক্তি একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মেহেদী হাসান মিলন। নবাবগঞ্জ থানার পুলিশ  এসব তথ্য নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে শশা বিক্রি করে বাড়ি ফেরার পথে ঝিলিম ইউনিয়নের  বুলনপুরে ট্রাক ও নশিমন মুখোমুখি সংঘর্ষ হলে এতে ঘটনাস্থলেই আল আমিন নিহত হয়ে রাস্তায় পড়ে থাকে । পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত মেহদিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। মৃত আল আমিনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com