1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী

জীবিত আছিয়াদের নিরাপত্তা দিবে কে

তুহিন রেজা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

জীবিত আছিয়াদের নিরাপত্তা দিবে কে? এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করেন ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সাম্প্রতিক সময়ে মাগুরায় আছিয়া ও সারা দেশের বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের শিকার হয়েছে অজস্র শিশু ও নারী। ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে ১৭ মার্চ সোমবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে নওগাঁ জেলা শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করেন নওগাঁ সরকারী বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা ছোঁয়া। শিক্ষার্থী ফাতেমা ছোঁয়া চোখে ও মুখে কালো কাপড় বেঁধে, হাতে প্রতিবাদী পোস্টার নিয়ে প্রায় দেড় ঘন্টা অবস্থান কর্মসূচি করেন। প্রতিবাদী ফাতেমা ছোঁয়ার বাবা দেশের জনপ্রিয় ব্যাণ্ড যাযাবর এর ভোকাল ক্যাপ্টেন জানান, আমার আপনার বাচ্চা নিরাপদ নয়। প্রতিনিয়ত ভয় কাজ করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে আমরা দেখেছি সারা দেশের বিভিন্ন জেলায় অজস্র শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছেন। তিনি আরও জানান, আর কতো? আমাদের আর কতো প্রাণ হারাতে হবে? আর কবেই বা আমার আপনার সন্তানরা ভয় মুক্ত সত্যিকারের স্বাধীন দেশ পাবো? তিনি আরও জানান, স্বাধীন বাংলায় কোন ধর্ষকের স্থান নাই। আমরা আছিয়ার কাছে ক্ষমা প্রার্থী। জীবিত আর কোন আছিয়াকে আমরা হারাতে চাই না। দ্রুত ধর্ষকদের বিচারকার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর হোক এমনটায় আমার চাওয়া।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com