1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী

নওগাঁয় ২শ’ ৩৮ টন ধান ও চাল অবৈধভাবে মজুত করায় গুদাম সিলগালা

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নওগাঁয় অবৈধভাবে ২৩৮ টন ধান ও চাল মজুত করার অভিযোগে সুফিয়া অটোমেটিক রাইস মিলের মালিক শফিকুল ইসলাম নাথুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে মজুতকৃত ২০৩ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চালসহ গুদাম সিলগালা করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসনের সিনিয়র সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ নির্দেশনা দেন। এ সময় অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়, নওগাঁ জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরানসহ জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরান জানান, অবৈধ মজুতের কারণে মিলার এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে চালের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে শহরের পার নওগাঁ সুফিয়া অটোমেটিক রাইস মিলে বিধি বহির্ভূতভাবে ধান ও চাল মজুত করা অবস্থায় পাওয়া যায়। এর পর ওই মিলের মালিক শফিকুল ইসলাম নাথুর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়। পাশাপাশি মজুত করা চাল ও ধানের গুদামে সিলগালা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com